নরসিংদী-১ আসনের বিএনপি প্রার্থী খায়রুল কবির খোকন কারগারে

নরসিংদী-১ আসনের বিএনপি প্রার্থী খায়রুল কবির খোকন কারগারে

পাথেয় রিপোর্ট : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বিস্ফোরক মামলায় তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুরে খোকনের আইনজীবী আদালতে জামিন চেয়ে আবেদন করলে তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন নরসিংদী জজ কোর্টের জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ।

খায়রুল কবির খোকন বিএনপির যুগ্ম মহাসচিব ও বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি

আদালত সূত্রে জানা গেছে, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি বিষ্ফোরক আইন ও নাশকতার পরিকল্পনার অভিযোগে নরসিংদী সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে পুলিশ। ওই মামলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ২৭ জন নেতাকর্মীকে আসামি করা হয়। সেখানে বিএনপি নেতা খায়রুল কবির খোকনের নাম ছিল না। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন দীর্ঘ তদন্ত শেষে গত ২৫ নভেম্বর ২৭৩ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন। সেখানে খোকনকেও অভিযুক্ত করা হয়।

বিষয়টি জানতে পেরে দুপুরে নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন খোকন। আদালতের বিচারক মো. আতাবুল্লাহ জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগের দিন গতকাল বুধবার সকালে তিনি আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নরসিংদী-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *