নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ৩ জন নিহত

নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ৩ জন নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোর চারটায় উপজেলার মরজাল বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক ভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি হাইওয়ে থানা পুলিশ।

ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক খালেদ মাহমুদ বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলেট থেকে ঢাকা যাচ্ছিলো। বাসটি ঢাকা- সিলেট মহাসড়কের উপজেলার মরজাল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেট গামী একটি পত্রিকা বাহী মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। আর ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হয়।

পরে খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় বাস ও মাইক্রোবাসটি ও জব্দ করা হয় বলে তিনি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *