নাটোরে পিকআপ উল্টে শিশুসহ ৬ জনের মৃত্যু

নাটোরে পিকআপ উল্টে শিশুসহ ৬ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রোববার (৮ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে ঢাকা অভিমুখী একটি পিকআপ উল্টে নাটোরে নারী ও শিশুসহ ছয় জনের মৃত্যু হয়েছে। কাছিকাটা টোলপ্লাজার নিকটে একটি বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নাটোরের গুরুদাসপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তমাল হোসেন এতথ্য নিশ্চিত করেছেন।

ছয়জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তমাল হোসেন। এখনো নিহতের পরিচয় নিশ্চিত করা যায় নি বলেও জানান তিনি।

দুর্ঘটনার বিবরণ দিতে গিয়ে বনপড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘কুষ্টিয়া থেকে একটি পিকআপ ১১ জন যাত্রীসহ ঢাকার দিকে যাচ্ছিল। পরে কাছিকাটা বাসস্ট্যান্ডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত এবং বাকি ছয়জন আহত হন। আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে এক শিশুর মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *