‘নামাজকে জীবন্ত করতে আল্লাওয়ালাদের সুহবত দরকার’

‘নামাজকে জীবন্ত করতে আল্লাওয়ালাদের সুহবত দরকার’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নামাজকে জীবন্ত করতে আল্লাওয়ালাদের সুহবত দরকার বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও জামিআ ইকরা বাংলাদেশের সিনিয়র মুহাদ্দিস মাওলানা হুসাইনুল বান্না।

যুবকদের বয়সের দায়িত্ব ও কর্মের কথা উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক বলেন, এই বয়সে একটা সেজদা বৃদ্ধ বয়সের সত্তরটি সেজদা থেকে উত্তম।

তাড়াইলের জামিয়াতুল ইসলাহ আল মাদানিয়া ময়দানে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমার দ্বিতীয় দিন যুবকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নামাজের সর্বনিম্ন স্তর আল্লাহ আমাকে দেখছেন। আজ আমাদের কয়জনের নামাজ এমন! আজ আমাদের নামাজ মৃত নামাজ। এই নামাজকে জীবন্ত করতে আল্লাওয়ালাদের সুহবত দরকার। উপমহাদেশে হযরত ফরীদ উদ্দীন গন্জেশকর (রহঃ) নামে এক আল্লাহর পাগল ছিলেন। একবার অনাবৃষ্টির কারণে ফসলের মাঠ চৌচির। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ায় মানুষজন দিশেহারা হয়ে হযরতের কাছে আসেন যে, তিনি যেন আল্লাহর কাছে বৃষ্টির জন্য ফরিয়াদ করেন।
হযরত ফরীদ উদ্দীন বললেন, আল্লাহর সাথে এখন আমার রাগারাগি চলছে। এখন আমি দোয়া করতে পারব না। এলাকার গন্যমান্যরা অনেক অনুনয়-বিনয় করলেন কিন্তু তিনি তার সিদ্ধান্তে অটল। একদিন সকলে এসে বললো, আজ যদি আপনি দোয়া না করেন তাহলে আমরা আপনার বাড়ি থেকে যাব না।
তিনি তার খাদেমকে ডেকে বললেন, আমার জামাটা ধুয়ে নেড়ে দাও। চৈত্রের কাঠফাটা রৌদ্রে যখন তাঁর জামা নেড়ে দেওয়া হল তখন আকাশ কালো করে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল।

মাওলানা হুসাইনুল বান্না বলেন, আজ আল্লাওয়ালাদের সংশ্রব ব্যতিত কোন গত্যান্তর নেই। নামাজে ইবাদাতে, আত্মিক উন্নতি সর্বোপরি সামগ্রিক জীবনে উন্নতিকল্পে আল্লাহওয়ালাদের সোহবত, সংশ্রব ছাড়া বিকল্প আর কিছুই নেই।

আরও পড়ুন: তাড়াইলের ইজতেমা আমলের, ওয়াজের নয় : আল্লামা মাসঊদ

তিনি বলেন, আজ আমরা এক জগদ্বিখ্যাত ওলিয়েকামেল, বাংলাদেশ জমিয়তুল উলামা ও বেফাকুল মাদারিসিদ্দীনিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.) এর খলীফা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দা.বা. এর সোহবতে এসেছি। এখান থেকে ভরপুর ফায়দা ও সবক নিয়ে আমরা যাব। মানুষের সাথে ভালো আচরণ করব, কাউকে কষ্ট দেব না, খিদমতে খালকের সাথে নিজেদেরকে জড়িয়ে রাখব ইনশাআল্লাহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *