নিজ ঘর থেকেই শুদ্ধি অভিযান : ওবায়দুল কাদের

নিজ ঘর থেকেই শুদ্ধি অভিযান : ওবায়দুল কাদের

নিজ ঘর থেকেই শুদ্ধি অভিযান : ওবায়দুল কাদের

পাথেয় রিপোর্ট : আওয়ামী লীগ নিজেদের ঘর থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, নিজেদের ঘর থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছে আওয়ামী লীগ। বিএনপি যা পারেনি, আওয়ামী লীগ সেটা করে দেখিয়েছে। সেজন্য বিএনপির উচিত আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ধন্যবাদ দেয়া।

দুর্নীতি ও ক্যাসিনো বিরোধী অভিযান শুরু করায় সরকার ও দলের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে বলেও মন্তব্য করেন।

তিনি আরও বলেন, অন্যায়, অপকর্ম, অনিয়ম-দুর্নীতি ও শৃঙ্খলাভঙ্গের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় সরকার ও আওয়ামী লীগের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে। শেখ হাসিনার জনপ্রিয়তা বেড়েছে।

বৃহস্পতিবার) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দুর্নীতি ও অনিয়মরোধে যে শুদ্ধি অভিযান চলছে, তা সারা দেশেই ছড়িয়ে যাবে। শুধু যুবলীগ বা ছাত্রলীগের প্রশ্ন নয়, আওয়ামী লীগেরও যারা অনিয়ম, দুর্নীতি করবে- তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে। যাদের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। অনিয়মের বিরুদ্ধে আগেও ব্যবস্থা নিয়েছে দুদক।

তিনি বলেন, অন্যায়-অনিয়ম বা দুর্নীতিতে প্রশাসন বা রাজনীতির কেউ যদি মদদ দিয়ে থাকেন, তাহলে তাকেও আইনের আওতায় আনা হবে। কোনো গডফাদারই ছাড় পাবে না। যারা আগামীতে এসব অপকর্ম করবেন, তাদের জন্য এটা সতর্কবার্তা।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশে বিএনপির আমল থেকেই টেন্ডারবাজি, দুর্নীতি, চাঁদাবাজিসহ মাদক সন্ত্রাসের যাত্রা শুরু হয়েছিল। কিন্তু তখন নিজ দলের কারোর বিরুদ্ধে পদক্ষেপ নেয়নি তারা।

এ সময় শুধু সমালোচনার জন্য সমালোচনা না করে বরং গঠনমূলক সমালোচনা করতে বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

বিমানবন্দরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, অধ্যাপক রফিকুর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর ওবায়দুল কাদের হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন। বিকেলে রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়ামে মরহুম আওয়ামী লীগ নেতা আ ন ম শফিকের স্মরণে শোকসভায় বক্তব্য রাখবেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *