নিজের মেয়েদের সামনে উলঙ্গ করে নির্যাতনের ভয়াবহতা!

নিজের মেয়েদের সামনে উলঙ্গ করে নির্যাতনের ভয়াবহতা!

দেড় বছর আগের ঘটনা আবার ভাইরাল

নিজের মেয়েদের সামনে উলঙ্গ করে নির্যাতনের ভয়াবহতা!

ভোলা প্রতিনিধি : ইয়াবাচক্র এখন শহরমুখী নেই। গ্রাম কি গ্রামে ছড়িয়ে পড়েছে। একশ্রেণির লোকেরা এটি ব্যবসা হিসেবে নিয়েছে। যুক্ত হয়েছে প্রত্যন্ত অঞ্চলের ইউনিয়ন মেম্বার ও চেয়ারম্যানগণও। ঘটনাটি আগের হলেও দাগ কেটেছে মানুষে। মধ্যযুগীয় কায়দায় বর্বর নির্যাতনের যে চিত্র উঠে এসেছে তাতে হালজামানায় আমাদের দৈন অবস্থার যে কোনো ঘটনাকে হার মানায়। দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রির জন্য নানাভাবে প্রস্তাব দিয়েও রাজি না হওয়ায় শত শত মানুষ ও দুই কন্যা সন্তানের সামনে এক ব্যক্তিকে উলঙ্গ নির্যাতনের ভিডিওটি আবারও ভাইরাল হয়েছে।

ভিডিওটিতে দেখা যায়, ভোলা জেলার লালমোহন উপজেলাধীন ডাওরী বাজারে জসিম নামে এক মোটরশ্রমিকের উপর নির্মম নির্যাতন চালাচ্ছেন একাধিক মামলার আসামি হাসান। এসময় ভুক্তভোগীর দুই কন্যা কান্না ও আর্তনাত করলে নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেন হাসান।

ভিডিওটির তথ্যসূত্রে জানা যায়, বছর দেড়েক আগে লালমোহন উপজেলার ২নং কালমা ইউনিয়নের, ২নং ওয়ার্ডের মিস্ত্রী বাড়ির আবু ড্রাইভারের ছেলে বিভিন্ন মামলার আসামি হাসান, একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা শাহ আলী বাড়ির মৃত আব্দুল মোন্নাফের ছেলে মোটরশ্রমিক জসিমকে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রির জন্য নানাভাবে প্রস্তাব দিয়ে আসছিল এরকম একটা কথা জানা যায়।

তবে এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, তাদের কোনো একটি বিষয় নিয়ে বিরোধ ছিল। কিন্তু সোমবার আমরা হাসানকে অন্য একটা মামলায় আটকের পর এই ভিডিওটি ভাইরাল হয়।

আরও জানা যায়, স্থানীয় ডাওরী বাজারে জসিমকে জনস্মুখে উলঙ্গ করে তার দুই কন্যার সামনে সন্ত্রাসী আখ্যা দিয়ে হাত পা বেধে মধ্যযুগীয় কায়দায় নির্মমভাবে নির্যাতন করেন বিভিন্ন মামলার আসামি হাসান। উক্ত ঘটনায় নির্যাতিত জসিম ভয়ে তখন মামলা করতে পারেননি, এমনকি ভিডিওটি প্রকাশ করতে কেউ সাহস পাননি। সোমবার একটি মামলায় ওই হাসানকে লালমোহন থানা পুলিশ গ্রেফতার করলে ভিডিওটি ভাইরাল হয়।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মীর খায়রুল কবির জানান, বছর খানেক আগে জসিমকে হাসান কেন মেরেছে। তখন তার ভয়ে কেউ কিছু বলেনি, মামলাও দেয়নি। আজ আমরা তাকে অন্য মামলায় আটক করলে এই ভিডিওটি ভাইরাল হয়। আমরা কন্যাদের সামনে বাবাকে পিটানোর বিষয়টিও এখন সামনে আসছে তা খতিয়ে দেখবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *