নোয়াখালীর সোনাইমুড়ীতে শানে সাহাবা সম্মেলন সোমবার

নোয়াখালীর সোনাইমুড়ীতে শানে সাহাবা সম্মেলন সোমবার

নোয়াখালীর সোনাইমুড়ীতে শানে সাহাবা সম্মেলন সোমবার

নোয়াখালী প্রতিনিধি :: মারকাযুস সাহাবা বাংলাদেশ নোয়াখালী জেলার আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক শানে সাহাবা সম্মেলন সোমবার। ৬ জানুয়ারি (সোমবার) সোনাইমুড়ী সরকারি কলেজ মাঠে দুপুর ২ টায় অনুষ্ঠিত হতে যাওয়া এ সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন ভারতের দারুল উলুম দেওবন্দ মাদরাসার নাযেমে দারুল ইকামা আল্লামা মনির উদ্দীন উসমানী নকশবন্দী।

মারকাযুস সাহাবা বাংলাদেশের আমীর মুফতি শামীম আল-আরকামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দারুল উলুম হাটহাজারী মাদরাসার নায়েবে মুহতামিম ও মারকাযুস সাহাবা বাংলাদেশের প্রধান উপদেষ্টা শাইখুল হাদীস মাওলানা জুনায়েদ বাবুনগরী, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মারকাযুস সাহাবা বাংলাদেশের সিনিয়র উপদেষ্টা মাওলানা মুফতি মিজানুর রহমান সাঈদ, চরমোনাই কামিল মাদরাসার প্রিন্সিপাল ও মারকাযুস সাহাবা বাংলাদেশের উপদেষ্টা মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মাওলানা জুনায়েদ আল-হাবীব, মাওলানা ড.আ ফ ম খালিদ হোসাইন।

বক্তব্য রাখবেন মারকাযুস সাহাবা বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব হাফেজ মাওলানা শরীফ উল্লাহ তারেকী, মারকাযুস সাহাবা বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মু. আতাউর রহমান আলমপুরী, মাওলানা রাকিবুল ইসলাম, মাওলানা ইন’আমুল হাসান ফারুকী, চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মাওলানা সানাউল্লাহ নূরী মাহমুদী, নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুফতি আবু তাহের আল-মাদানী, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মাওলানা মানসুরুল হক জিহাদী প্রমুখ।

সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা হাবিবুল্লাহ কামালের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আমাদের অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন, ইনশাআল্লাহ ঐতিহাসিক এ সম্মেলনের মাধ্যমে সারা দেশে তৌহিদি জনতার গণজাগরণ তৈরি হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *