পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের পূর্বাঞ্চলীয় উড়িষ্যা রাজ্যে নৌকাডুবিতে ৯ জন নিহত হয়েছেন এবং ঘটনায় একজন এখনো নিখোঁজ রয়েছেন।
জানা যায়, পূর্বাঞ্চলীয় উড়িষ্যা রাজ্যের এ ঘটনায় এখন পর্যন্ত মহানদি নদী থেকে নয়জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে বৃহস্পতিবার কর্মকর্তারা নিশ্চিত করেছেন। উড়িষ্যার রাজধানী ভুবনশ্বরের ১২৪ কিলোমিটার উত্তরপূর্বের কেন্দ্রপাড়া জেলার নিপানিয়ার কাছে বুধবার সন্ধ্যায় নৌকাটি ডুবে যায়।
সন্ধ্যায় এখানে মহানদি নদীর হুকিতোলা দ্বীপের লাইট হাউজে পিকনিকের পর ৫৫ জনকে বহন করা একটি নৌকা ফিরছিল। নৌকাটি হঠাৎ করে নদীতে ডুবে যাওয়ায় এ প্রাণহানি ঘটে বলে জানা যায়। এ ঘটনায় ৪৫ জনকে জীবিত ও নয়জনের লাশ উদ্ধার করা হয়েছে।


