পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচন রোববার

পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচন রোববার

পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচন রোববার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: রোববার ৩০ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। মধ্যরাতে শেষ হয় পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় পার করেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে দেন নানা প্রতিশ্রুতি। প্রচার-প্রচারণায় জমে উঠে পৌরসভা নির্বাচন।

চট্টগ্রামের মিরসরাইয়ে সকাল থেকেই জনসংযোগে ব্যস্ত সময় কাটান প্রার্থীরা। শেষ মুহূর্তের প্রচারণায় স্লোগানে স্লোগানে মুখর ছিল পুরো এলাকা। এ পৌরসভায় মেয়র পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হলেও কাউন্সিলর পদ নিয়ে চলছে লড়াই। বারইয়ারহাট পৌরসভাও ছিল জমজমাট প্রচার প্রচারণা। বগুড়ায় বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা আর উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করেনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। দেন এলাকার উন্নয়নের নানা প্রতিশ্রুতি।

এদিকে, ভোলায় ইভিএমে ভোটগ্রহণ সফল করতে একযোগে ২০টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে মগভোট। এ সময় ইভিএম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানায় সাধারণ মানুষ। পঞ্চম ধাপের এ নির্বাচনে রোববার ৩০টি পৌরসভায় ভোটগ্রহণ হবে। গতকঅর শুক্রবার মধ্যরাতে শেষ হয় এ নির্বাচনের প্রচার-প্রচারণা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *