পটুয়াখালীতে ৪২ টন সরকারি চালসহ আটক ২

পটুয়াখালীতে ৪২ টন সরকারি চালসহ আটক ২

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চাল নিয়ে কেলেংকারির কোন শেষ নেই। এবার পটুয়াখালীর বাউফল উপজেলার বগাবন্দরে খাদ্য অধিদফতরের সিলযুক্ত ৪২ টন সরকারি চাল জব্দ করা হয়েছে। এ সময় শাহজাহান হাওলাদার নামে এক চাল ব্যবসায়ী ও ট্রলার মালিককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বগাবন্দরে চালের বস্তা নামানোর সময় চালসহ ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।

জানা গেছে, মঙ্গলবার রাতে বগাবন্দর সংলগ্ন খালে ট্রলার থেকে খাদ্য অধিদফতরের সিলযুক্ত চালের বস্তা নিজস্ব গোডাউনে তুলছিলেন চাল ব্যবসায়ী মোতাহার হাওলাদারের ছেলে শাহজাহান। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার বাউফল সার্কেল মো. ফারুক হোসেন অভিযান চালিয়ে চালসহ ওই দুই ব্যক্তিকে আটক করেন।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার বাউফল সার্কেল মো. ফারুক হোসেন জানান, হিজলা উপজেলা থেকে ওই চাল বাউফলে আনেন কালোবাজারীরা। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *