পদত্যাগ করছেন বোয়িং সিইও

পদত্যাগ করছেন বোয়িং সিইও

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: সুরক্ষা ঘাটতি বিতর্কের মুখে পদত্যাগ করছেন উড়োজাহাজ নির্মাতা সংস্থা বোয়িংয়ের প্রধান নির্বাহী (সিইও) ডেভ ক্যালহাউন। তিনি জানান, এ বছরের শেষ নাগাদ পদত্যাগের পরিকল্পনা করছেন।একই বোয়িংয়ের বাণিজ্যিক এয়ারলাইন্স বিভাগের প্রধান ও চেয়ারম্যান অবসর নিবেন বলে জানিয়েছে সংস্থাটি। খবর সিএনএন।

গণমাধ্যমটি বলছে, বোর্ডের পরিচালক হিসাবে আর নির্বাচনে দাঁড়াবেন না বোয়িংয়ের চেয়ারম্যান ল্যারি কেলনার। ক্যানারের পরিবর্তে বোর্ড কোয়ালকমের প্রাক্তন সিইও স্টিভ মোলেনকপফকে নির্বাচিত করেছে। সেই সঙ্গে জানুয়ারি থেকে ডেভ ক্যালহাউরে স্থলাভিষিক্ত হচ্ছেন স্টেফানি পোপ। তিনি বহুবছর ধরে বোয়িংয়ের চিফ অপারেটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত পাঁচ বছর ধরে নিজেদের উড়োজাহাজ নিয়ে সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে বোয়িং। ছোট বড় নানান দুর্ঘটনার কারণে প্রশ্ন উঠেছে বোয়িংয়ের সুরক্ষা ব্যবস্থা নিয়েও। এ বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই আলাস্কা এয়ারলাইনসের একটি নতুন বোয়িং ৭৩৭ ম্যাক্স প্লেনের জরুরি বহির্গমন দরজা উড়ে যায়।এ ঘটনায় বোয়িংয়ের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত হচ্ছে।

একের পর এক ঘটনা-দুর্ঘটনায় বোয়িংয়ের ক্রমবর্ধমান ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৩১ বিলিয়ন মার্কিন ডলারে।

এর আগে ২০২০ সালের শুরুর দিকে বোয়িংয়ের ইতিহাসে সবচেয়ে বড় কেলেঙ্কারির জেরে পূর্ববর্তী বস ডেনিস মুয়েলেনবার্গ পদচ্যুত হলে সংস্থাটির প্রধান নির্বাহী হন ক্যালহাউন। সে সময় মাত্র পাঁচ মাসের ব্যবধানে প্রায় একই ধরনের দুর্ঘটনায় পতিত হয় দুটি নতুন ৭৩৭ ম্যাক্স প্লেন। এতে প্রাণ হারান ৩৪৬ জন যাত্রী ও ক্রু। এমন বিপর্যয়কালীন পরিস্থিতিতে বোয়িংয়ের বোর্ড সদস্য থেকে সিইও পদে উঠে আসেন ক্যালহাউন। প্রধান নির্বাহী হয়েই সংস্থাটির নিরাপত্তা সংস্কৃতি জোরদার এবং মানুষের আস্থা পুনঃস্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

কিন্তু এ বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই আলাস্কা এয়ারলাইনসের একটি নতুন বোয়িং ৭৩৭ ম্যাক্স প্লেনের জরুরি বহির্গমন দরজা উড়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত না হলেও সংস্থাটির সুরক্ষা ও মান নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন দেখা দেয়। আর এ ঘটনার জেরে পদত্যাগের ঘোষণা দেন ক্যালহাউন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *