পবিত্র মসজিদে হারামের গেটে গাড়ি হামলা

পবিত্র মসজিদে হারামের গেটে গাড়ি হামলা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সৌদি আরবের পবিত্র মক্কা নগরী মসজিদুল হারামের ফাহাদ গেটে গাড়ি হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে হামলা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওতে দেখা যায়, একটি হুন্দাই কার মসজিদ আল হারামের বাহিরের কিছু অস্হায়ী ব্যারিকেড ভেঙে ৮৯নং বাদশাহ ফাহাদ ফটকে দ্রুত গতিতে ধাক্কা খায়।

এতে কোন হতাহতের ঘটনা ঘাটেনি। নিরাপত্তা কর্মীরা তাৎক্ষণিক গাড়ির চালককে আটক করতে সক্ষম হয়।

দুর্ঘটনার বিষয়ে মক্কা প্রদেশের নিরাপত্তা বাহিনীর মুখপাত্র সুলতান আল দোসরি জানিয়েছেন, গাড়ির চালককে মানসিক ভারসাম্যহীন অবস্থায় আটক করা হয়।

আইনি প্রক্রিয়া শেষে তাকে পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে। সৌদি নাগরিক হিসেবে চালকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

সূত্র : মিডল ইস্ট আই

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *