পরীক্ষা চলাকালীন হলে থাকতে পারবেন ঢাবি শিক্ষার্থীরা

পরীক্ষা চলাকালীন হলে থাকতে পারবেন ঢাবি শিক্ষার্থীরা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বৈশ্বিক মহামারী করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে সংক্রমণ এড়াতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে বন্ধ রয়েছে ঢাবির হলগুলোও। তবে এবার পরীক্ষার সময় হলে থাকতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

পরীক্ষার সময়সূচি অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে শুধু মাস্টার্স এবং অনার্স শেষ বর্ষের আবাসিক শিক্ষার্থীরা আগামী ১৩ মার্চ থেকে পর্যায়ক্রমে হলে থাকার সুযোগ পাবেন। তবে পরীক্ষা শেষেই ছাড়তে হবে হল।

বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদের সভায় আগামী ১৩ মার্চ হল খোলা ও শিক্ষার্থীদের অবস্থানের বিষয়ে আলোচনা সভায় এ তথ্য জানানো হয়।

পরীক্ষার প্রবেশপত্রধারী সংশ্লিষ্ট আবাসিক শিক্ষার্থীরা শুধু পরীক্ষা চলাকালে হলে অবস্থান করতে পারবেন। পরীক্ষা শেষ হলেই তাদের হল ত্যাগ করতে হবে। কিন্তু করোনার কারণে মেসে অবস্থানকারী অন্য বর্ষের শিক্ষার্থীদের জন্য হলে বিকল্প ব্যবস্থা রাখতে ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে দাবি জানানো হয়েছে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *