পাথেয় রিপোর্ট : পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন বলে জানা যায়। সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের হাব এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বাসটি করাচি থেকে দক্ষিণপশ্চিমাঞ্চলীয় পাঞ্জগুরে যাচ্ছিল। বাসটিতে ৪০ জনেরও বেশি যাত্রী ছিল।
পুলিশ বলছে, যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি তেলের ট্যাংকারকে ধাক্কা দিলে এই দুঘর্টনা ঘটে। এই সংঘর্ষে বাস ও তেল ট্যাংকারে আগুন ধরে যায়। অধিকাংশ যাত্রীর শরীর আগুনে ঝলসে গেছে।
সূত্র : দ্য ডন


