প্রতিমাসেই প্রায় একশো মার্কিন সেনার আত্মহত্যা!

প্রতিমাসেই প্রায় একশো মার্কিন সেনার আত্মহত্যা!

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অন্যায়যুদ্ধে বিশ্বজুড়ে ত্রাস সৃষ্টিকারী মার্কিন সেনারা কি বিবেকের দংশনে জর্জরিত হয়েছেন? মানুষ হত্যার মর্মপীড়ায় জ্বলে শেষ আশ্রয় খুঁজছেন মৃত্যুর কাছে মার্কিন সেনারা? পরিসংখ্যান অন্তত তাই বলছে। মার্কিন সেনা বিষয়ক সংবাদ মাধ্যম মিলিটারি ডটকমের হিসাবে ২০১৮ সালের শেষ তিনমাসেই প্রায় তিনশ’ মার্কিন সেনা আত্মহত্যা করেছেন। অর্থাৎ প্রতিমাসেই প্রায় একশো জন।

মার্কিন সামরিক বাহিনী সেনাদের আত্মহত্যার কোন খবর প্রকাশ করে না। এ বিষয়ে করা প্রতিবেদনগুলো নিয়ে কঠোর গোপনীয়তা অবলম্বন করা হয়। তবে সম্প্রতি একটি সূত্রের কাছ থেকে মিলিটারি ডটকমের কাছে ২০১৮ সালের শেষ তিনমাসের তথ্য চলে আসে।

মিলিটারি ডট কম জানিয়েছে প্রকাশ হওয়া ওই নথি বলছে, গত বছরের শেষ তিন মাসে ২৮৬ জন সেনা আত্মহত্যা করেছে। এর মধ্যে মেরিন ৫৭ জন, নাবিক ৬৮ জন, ৫৮ জন মার্কিন বিমান বাহিনী এবং ১০৩ জন সরাসরি মার্কিন সেনাবাহিনীর সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে।

মিলিটারি ডটকম এর প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে ২০১২ সালে ফাঁস হওয়া একটি ত্রৈমাসিক হিসাবে বলা হয়, ওই সময় ৩২১ জন সেনা আত্মহত্যা করেছে। সামরিক বাহিনী প্রকৃত তথ্য প্রকাশ করলে এবারও সেনাদের আত্মহত্যার সংখ্যা সমান হবে কিংবা তা ছাড়িয়েও যেতে পারে। ওই বছর সেনাদের আত্মহত্যা ঠেকাতে নেয়া একটি গবেষণার জন্যই খরচ করা হয় ৩০ লাখ ডলার।

জানা গেছে, আমেরিকার বহু প্রতিষ্ঠান ও প্রতিরক্ষা দফতর পেন্টাগন এই বিষয়ে সচেতনতামূলক নানা কর্মসূচি হাতে নিলেও আত্মহত্যার প্রবণতা ঠেকানো যাচ্ছে না। যা কিনা ক্রমশ চিন্তার কারণ হয়ে উঠেছে মার্কিন সেনাবাহিনীর কাছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *