প্রধান বিচারপতি শান্তি কমিটির সদস্য ছিলেন : হাছান মাহমুদ

প্রধান বিচারপতি শান্তি কমিটির সদস্য ছিলেন : হাছান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা মুক্তিযুদ্ধের সময় রাজাকার আলবদর ও পাকিস্তানিদের দ্বারা ঘটিত শান্তি কমিটির সদস্য ছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ।  রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ স্বাধীনতা করেছে।

আপনি তার নেতৃত্বকে খাটো করার চেষ্টা করেছেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, দরিদ্র থেকে যখন আমরা মধ্য আয়ের দেশের কাতারে উন্নীত হচ্ছি তখন আপনি দুরভিসন্ধিমূলক পর্যবেক্ষণ দিয়েছেন। আপনি পাকিস্তান আর তার দোসরদের সঙ্গে হাত মিলিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *