নিজস্ব প্রতিবেদক ● প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খালেদা পারভীন বলেছেন, বর্তমান সরকার সশস্ত্রবাহিনীর উন্নয়নে ‘ফোর্সেস গোল ২০৩০-এর মাধ্যমে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। এএফডব্লিউসি-র কোর্স সদস্যরা ফোর্সেস গোলের আলোকে আন্তর্জাতিক শান্তি স্থিতিশীলতা ও জাতীয় নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। রোববার ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) এর পরিচালনায় আর্মড ফোর্সেস ওয়ার কোর্সে (এএফডব্লিউসি) ২০১৭ অংশগ্রহণকারী ৩৫ জন কোর্স মেম্বার এবং ৮ জন অনুষদদের প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন অনুষ্ঠানে প্রতিরক্ষা অতিরিক্ত সচিব এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুল হক। পরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমের উপর একটি উপস্থাপনার আয়োজন করা হয়।


