সিদ্দিকুরের আরও উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণের দাবি

সিদ্দিকুরের আরও উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণের দাবি

নিজস্ব প্রতিবেদক : শাহবাগে পুলিশের টিয়ার শেলের আঘাতে চোখের আলো নিভে যাওয়া তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে উন্নত চিকিৎসা প্রদানের ব্যবস্থাসহ ১১ দফা দাবি জানিয়েছে ঢাবি অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা।  রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, গত ২০ জুলাই ৭ দফা দাবি বাস্তবায়নের আন্দোলনে ঢাকার সাত কলেজ শিক্ষার্থীদের ওপর অনাকাক্সিক্ষতভাবে পুলিশ আক্রমণ চালায়।

এ সময় টিয়ার শেলের আঘাতে সিদ্দিকুরের চোখ ক্ষতিগ্রস্ত হয়। তারা বলেন, উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে পাঠানো হলেও সেখান থেকে খালি হাতেই ফিরে আসতে হয়ছে সিদ্দিকুরকে। আমরা সরকারের কাছে তার দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার জন্য সব রকম ব্যবস্থা তথা উন্নততর চিকিৎসা প্রদানের আবেদন জানাচ্ছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *