পাথেয় রিপোর্ট : কওমী মাদরাসার সরকারি স্বীকৃতি আইন মন্ত্রিসভায় অনুমোদন লাভ করায় কওমী মাদরাসা স্বীকৃতি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মুফতি আবুল কাসেম ও সদস্য সচিব মাওলানা ইয়াহইয়া মাহমুদ এক যুক্ত বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। বিবৃতিতে তারা বলেন, মন্ত্রিসভায় কওমী মাদরাসার সরকারি স্বীকৃতি আইন অনুমোদন হওয়ায় আমরা আনন্দিত। শেখ হাসিনা সরকারের অন্যা কলাকুশলীদেরও অভিনন্দন জানাই।
আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের ধারাবাহিক স্বীকৃতি আন্দোলনের ফসলই এই স্বীকৃতি দাবি করে বিবৃতিতে তারা বলেন, আল্লামা মাসঊদ এ দেশের কওমী মাদরাসার শিক্ষার্থীদের ভাগ্যবদলের জন্য আপ্রাণ চেষ্টার একটা ফসল এই স্বীকৃতি। আমরা শেষ পর্যন্ত স্বীকৃতির সুফল ঘরে তুলতে চাই।
সোমবার দুপুরে কওমী মাদরাসা স্বীকৃতি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মুফতি আবুল কাসেম ও সদস্য সচিব মাওলানা ইয়াহইয়া মাহমুদ এক যুক্ত বিবৃতিতে এসব কথা বলেন।
বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশ জমিয়তুল উলামার উলামা সম্মেলনের মাধ্যমেই স্বীকৃতি আন্দোলন সর্বশেষ হালে পানি পায়। সন্ত্রাসবিরোধী ফাতওয়া প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছে আল্লামা মাসঊদ কওমী স্বীকৃতির যে প্রস্তাব দিয়েছিলেন সে ভিত্তিতেই আজ স্বীকৃতি এসেছে।


