প্রিয় জনের অপেক্ষায়

প্রিয় জনের অপেক্ষায়

প্রিয় জনের অপেক্ষায়

মাওলানা আমিনুল ইসলাম :: বিগত হজ্জের সফরে সামান্য সময়ের জন্য সাক্ষাত হয়েছিল। এরপর আর দেখা নেই, কথা নেই। সব সময়ে অনলাইনে খোঁজ নিয়ে থাকি। শায়েখ কোথায় আছেন, কোথায় যাচ্ছেন, কোথায় শায়েখের প্রোগ্রাম।

কয়েকদিন যাবত মনটা ছটফট করছে প্রিয় শায়েখ আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ সাহেবের সাথে মুলাকাতের জন্য। বিশেষ করে যেদিন নিউজ পেয়েছি ” আন্তর্জাতিক হাদীস কনফারেন্স ” অনুষ্ঠিত হতে যাচ্ছে জামিয়া ইকরাতে। সেদিন থেকে তো আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। কবে যাব শায়েখের দরসে। কখন পৌছাব সেখানে। কখন দেখা হবে শায়েখের সাথে।

আরবীতে একটা প্রবাদ বাক্য আছে, আল ইন্তেজারু আশাদ্দু মিনাল মওত- অপেক্ষা মৃত্যু যন্ত্রণা থেকেও কঠিন। সত্যি যেন তাই, প্রহর গুনতে গুনতে যেন শেষ হচ্ছেন না। একদিন, দুদিন, তিন দিন করে সময় যায়, মনে হচ্ছে শেষই হচ্ছে না।

প্রিয় উস্তাদের সাথে দেখা করার বাসনা। মনের আবেগ। কতদিন দেখিনা শায়েখকে। বড় আশা করে বসে আছি। কিন্তু বড় দুঃখের বিষয়, সময় চলে আসল। আন্তর্জাতিক হাদীস কনফারেন্স এর দিন ক্ষণ এসে গেল। শুভ উদ্বোধন হল। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুহাদ্দীস গন তাশরীফ আনলেন। আমি কিন্তু উপস্হিত হতে পারলাম না।

বড় আফসোস হচ্ছে, কয়েকদিন যাবত গায়ে যেন জ্বালা ধরে গেছে। হাদীস কনফারেন্স হচ্ছে, আর আমি অনেক দুরে!!

অনেক কোশেশ করে সময় বের করলাম। একেবারে প্রতিজ্ঞাবদ্ধ হলাম আজ আন্তর্জাতিক হাদীস কনফারেন্সে যাবই। যেমন কথা তেমন কাজ, সকালে রাজবাড়ী থেকে বের হয়েছি। রাস্তায় প্রচুর যানজট। অনেক ত্যাগের পরে এসে পৌছালাম ” জামিয়া ইকরাতে।

জামেয়ার ক্যাম্পাসে ঢুকে মনটা ভরে গেল। এই প্রথম মনে হয় জামেয়া ইকরাতে। এর আগে ঝিল মসজিদের প্রথম জমানায় এই এলাকায় এসেছিলাম।তখন মসজিদ ছিল ছাপড়া। আজ আর ছাপড়া নেই। আবার সেই ঝিল ও নেই।

এখন সেই ঝিল পাড়ে গড়ে ওঠেছে জামেয়া ইকরা। যার সুনাম দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে। ইকরার সময়োপযোগী বিভিন্ন পদক্ষেপে। এবার তো এক বিশাল কর্মসুচি হাতে নিয়েছে জামিয়া ইকরা। বাংলাদেশে এই প্রথম। “আন্তর্জাতিক হাদীস কনফারেন্স”। অত্যান্ত গৌরবময় এক কর্মসুচি। বিগত ১২ তারিখ থেকে এ প্রোগ্রাম চলছে।

জামিয়া ইকরার মেহমান খানা। আজিমুশ্বান বলা যায়। আসার সঙ্গে সঙ্গে দুপুরের খাবারের জন্য আমাদের ইস্তেকবাল করা হল। তবে আমরা অপরাগতা প্রকাশ করলাম। কেননা, আমাদের আসতে দেরী। একারণে রাস্তায় মধ্যাহ্ন ভোজ সেরে নিয়েছি।

এখন শুধু অপেক্ষা প্রিয় শায়েখের। তিনি তো এখন বিশ্রামে। আবার দরস শুরু হবে বাদ মাগরিব। দরসের আগে শায়েখ পৌছাবেন জামিয়া ইকরাতে। ততক্ষণ অপেক্ষায় থাকতে হবে আমাদের।

অপেক্ষার পালা যেন শেষ হচ্ছেনা। শুধু পথ চেয়ে আছি। কখন প্রিয় জনের সাক্ষাত ঘটবে।

“শেফাউল কুলুবে লেকাউল মাহবুব” প্রিয় জনের সাক্ষাত হৃদয়ের প্রশান্তি।
লেখক : শিক্ষক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *