ফিলিস্তিনি নাগরিকের হজ পালনে সৌদির নিষেধাজ্ঞা

ফিলিস্তিনি নাগরিকের হজ পালনে সৌদির নিষেধাজ্ঞা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ফিলিস্তিনি নাগরিকদের পবিত্র হজ পালনে উপর সৌদি আরব নিষেধাজ্ঞা আরোপ করা করেছে। জানা যায়, ইসরায়েলে বসবাসরত ১৫ লাখ-সহ প্রায় ৩০ লাখ ফিলিস্তিনি নাগরিকের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা করেছে।

নিষেধাজ্ঞা আরোপ এর আগে ইসরায়েলে বসবাসরত এই ফিলিস্তিনি নাগরিকরা লেবানন অথবা জর্ডানের পাসপোর্ট ব্যবহার করে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় হজ ও ওমরাহ পালনের সুযোগ পেতেন। লন্ডনভিত্তিক মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম মিডল ইস্ট আই ফিলিস্তিনিদের হজ পালনে সৌদি আরবের এই নিষেধাজ্ঞা আরোপের খবর দিয়েছে।

মিডল ইস্ট আই এর সংবাদে বলা হয়েছে, ফিলিস্তিনের যে নাগরিকরা জর্ডান, লেবানন, পূর্ব জেরুজালেম এবং ইসরায়েলে বসবাস করছেন তারা অস্থায়ীভিত্তিতে জর্ডান অথবা লেবাননের ট্রাভেল নথি নিয়ে সৌদি আরবে পবিত্র হজ এবং ওমরাহ পালন করতে পারতেন। কিন্তু গত ১২ সেপ্টেম্বর থেকে ফিলিস্তিনিদের জন্য এই দুই দেশ থেকে হজ কিংবা ওমরাহ ভিসা ইস্যু বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব। এর ফলে এসব দেশে বসবাসরত প্রায় ২৯ লাখ ৪০ হাজার ফিলিস্তিনি নাগরিক হজ এবং ওমরাহ পালন করতে পারবেন না।

এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, সংখ্যালঘু শিয়া মুসলমানদের দমিয়ে রাখার হাতিয়ার হিসেবে প্রাণদণ্ড প্রয়োগ করছে সৌদি আরব। দেশটিতে রাজনৈতিক হাতিয়ার হিসেবে প্রাণদণ্ড প্রয়োগ করা বলেও উল্লেখ করেছে অ্যামনেস্টি। পাশাপাশি আটক ১২ শিয়া মুসলমানের প্রাণদণ্ড অবিলম্বে রিয়াদ কার্যকর করবে বলে আশংকা প্রকাশ করেছে অ্যামনেস্টি।

লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থাটি সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ আশংকা প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে এসব মুসলমানকে প্রাণদণ্ডের রায় দেয়া হয়। এ হতভাগ্য ব্যক্তিদের সম্প্রতি সৌদি আরবের তথাকথিত প্রেসিডেন্সি অব স্টেট সিকিউরিটি নামের কুখ্যাত কারাগারে স্থানান্তর করা হয়।

অ্যামনেস্টি বলছে, বিশ্বে সবচেয়ে বেশি প্রাণদণ্ড কার্যকর করে সৌদি আরব। মানুষের জীবনের কোনো মূল্য সৌদি শাসকরা দেন না বলেও এতে উল্লেখ করা হয়। ভিন্ন মতালম্বী শিয়া মুসলমানদের দমিয়ে রাখার রাজনৈতিক হাতিয়ার হিসেবে দেশটি নিয়মিত মৃত্যুদণ্ড প্রয়োগ করছে।

ফিলিস্তিনি নাগরিকদের পবিত্র হজ পালনে উপর সৌদি আরব নিষেধাজ্ঞা আরোপ করা করেছে। জানা যায়, ইসরায়েলে বসবাসরত ১৫ লাখ-সহ প্রায় ৩০ লাখ ফিলিস্তিনি নাগরিকের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা করেছে। এর আগে ইসরায়েলে বসবাসরত এই ফিলিস্তিনি নাগরিকরা লেবানন অথবা জর্ডানের পাসপোর্ট ব্যবহার করে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় হজ ও ওমরাহ পালনের সুযোগ পেতেন। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *