বঙ্গবন্ধুর খুনিদের রাষ্ট্রীয় খেতাব বাতিল

বঙ্গবন্ধুর খুনিদের রাষ্ট্রীয় খেতাব বাতিল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত ৪ খুনির রাষ্ট্রীয় খেতাব বাতিল করা হয়েছে। আজ রোববার (৬ জুন) বিকেলে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এর আগে গত ৯ ফেব্রুয়ারি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭২তম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত ৪ খুনির রাষ্ট্রীয় খেতাব বাতিলের সুপারিশ করা হয়।

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ৪ খুনি হলেন- লে. কর্নেল নুর চৌধুরী, লে. এ এম রাশেদ চৌধুরী, লে. কর্নেল শরিফুল হক ডালিম ও নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খান।

প্রজ্ঞাপনে বলা হয়, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অন্যান্য শহীদদের হত্যা মামলায় আত্মস্বীকৃত খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ জনের খেতাব জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৭২তম সভার ১১.৩ নং আলোচ্য সূচির সিদ্ধান্তের আলোকে বাতিল করা হলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *