বঙ্গবন্ধুর ভাস্কর্য উপহার দিলেন চীনের প্রেসিডেন্ট

বঙ্গবন্ধুর ভাস্কর্য উপহার দিলেন চীনের প্রেসিডেন্ট

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চীনের প্রেসিডেন্ট শি জিন পিং প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্য উপহার দিয়েছেন।

সোমবার (১৫ মার্চ) গণভবনে এই উপহার হস্তান্তর করা হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে এ ভাস্কর্যটি উপহার দিয়েছেন চীনের প্রেসিডেন্ট।

চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য হস্তান্তর করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তিনি ঢাকায় আসতে না পারলেও ভিডিওবার্তা পাঠাবেন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *