বরিশালে হাসপাতাল থেকে  ১০০ অক্সিজেন সিলিন্ডার উধাও

বরিশালে হাসপাতাল থেকে ১০০ অক্সিজেন সিলিন্ডার উধাও

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ১০০ অক্সিজেন সিলিন্ডার ও ৩০টি সিলিন্ডার মিটারের সন্ধান পাওয়া যাচ্ছে না। গত সাত দিনে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অনুসন্ধান চালিয়েও কেউই সন্ধান মেলাতে পারেনি সিলিন্ডারগুলোর।

হাসপাতালের স্টোর সূত্রে জানা যায়, হাসপাতালের করোনা ওয়ার্ডে মাস্টারদের মাধ্যমে অক্সিজেন সিলিন্ডার ও মিটার সরবরাহ করা হয়। কোন ওয়ার্ডে কতটি অক্সিজেন সিলিন্ডার ও সিলিন্ডার মিটার নেওয়া হয়েছে তার তালিকা করা হয়েছে। ওই তালিকা অনুযায়ী বিভিন্ন ওয়ার্ড তল্লাশি করে অন্তত ১০০ সিলিন্ডার ও ৩০টি মিটারের হদিস পাওয়া যায়নি। পরে বিষয়টি পরিচালককে অবহিত করা হলে তিনি একটি তদন্ত কমিটি গঠন করে দেন।

তদন্ত কমিটির সদস্য সেবা তত্ত্বাবধায়ক সেলিনা আক্তার বলেন, প্রতিটি ওয়ার্ডে অক্সিজেন সিলিন্ডার ও মিটারের সন্ধান চালানো হচ্ছে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত উধাও হওয়া সিলিন্ডার ও মিটারের সন্ধান মেলেনি। এজন্য একজনকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

হাসপাতালের পরিচালক ডা. এ ইচ এম সাইফুল ইসলাম বলেন, অক্সিজেন সিলিন্ডার ও মিটার উধাও হওয়ার খবর পেয়ে বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠিত হয়েছে। কমিটির রিপোর্ট পাওয়ার পর অবহেলার জন্য দায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *