ক্রীড়া ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপক্ষীয় টেস্ট সিরিজে বাংলাদেশের সেরা বোলার হচ্ছেন সাকিব আল হাসান। ৮ ম্যাচে ২৬ উইকেট নিয়েছেন তিনি। তবে এ দুই দলের মধ্যকার সিরিজে সেরা বোলার সাবেক দলপতি ড্যানিয়েল ভেট্টোরি। তার শিকারে রয়েছে ৫১টি উইকেট। দু’দলের লড়াইয়ে সর্বোচ্চ উইকেট শিকারী নিউজিল্যান্ডের ভেট্টোরি।
সাকিবের পর এই তালিকায় শীর্ষ পাঁচে নেই কোনো বাংলাদেশি বোলারা। সাকিবের পর বাংলাদেশের পক্ষে মাশরাফি বিন মর্তুজা ১৪টি, আব্দুর রাজ্জাক ১০ ও মোহাম্মদ রফিক ৯টি উইকেট শিকার করেছেন। কিন্তু এদের কেউই এখন আর টেস্ট খেলছেন না।
বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে দ্বিপক্ষীয় সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারী শীর্ষ পাঁচ বোলার হলেন – ড্যানিয়েল ভেট্টোরি (নিউজিল্যান্ড)। সাকিব আল হাসান (বাংলাদেশ)। ক্রিস মার্টিন (নিউজিল্যান্ড)। নিল ওয়াগনার (নিউজিল্যান্ড)। ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)।


