‘বাংলাদেশের মানুষ পিছিয়ে থাকবে না, শুধু সুযোগের প্রয়োজন’

‘বাংলাদেশের মানুষ পিছিয়ে থাকবে না, শুধু সুযোগের প্রয়োজন’

‘বাংলাদেশের মানুষ পিছিয়ে থাকবে না, শুধু সুযোগের প্রয়োজন’

পাথেয় রিপোর্ট : একটু সুযোগ পেলেই বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশের মানুষ কখনোই পিছিয়ে থাকতে পারে না, তাদের শুধু প্রয়োজন সুযোগের।

বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা চেকপ্রদান অনুষ্ঠানের এই আয়োজন করা হয়।

টেকসই উন্নয়নের জন্য গবেষণার প্রয়োজন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই গবেষণার ওপর। গবেষণার জন্য আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা লাভ করতে পেরেছি।আমাদের অর্থনৈতিক উন্নতিকে টেকসই করতে হবে। আর একমাত্র গবেষণাই পারে তা করতে।

শেখ হাসিনা বলেন, আমি প্রথমবার সরকারে এসে লক্ষ করলাম, গবেষণার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে না, এতে কোনো বরাদ্দ দেওয়া হতো না। গবেষণার জন্য বিশেষভাবে প্রণোদনা দেওয়া দরকার, এটা তাদের মাথায় ঢোকেনি। আমি সরকারে এসেই তা করলাম। সে সময় আমাদের রিজার্ভ মানি ও সম্পদ কম থাকার পরও ১২ কোটি টাকা বরাদ্দ রাখলাম গবেষণা খাতে। পরে এটি আরও বাড়ানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *