বাবরী মসজিদের ব্যাপারে আদালতের রায় সর্বাংশে ভুল ছিলো: মাওলানা মাহমুদ মাদানী

বাবরী মসজিদের ব্যাপারে আদালতের রায় সর্বাংশে ভুল ছিলো: মাওলানা মাহমুদ মাদানী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: গতকাল (শুক্রবার) এক কঠোর বিবৃতিতে মাওলানা মাহমুদ মাদানী জমিয়তে উলামায়ে হিন্দের অবস্থানকে পুনর্ব্যক্ত করে এই দাবি করেন।

তিনি বলেন ‘বাবরি মসজিদ সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়টি ছিলো সম্পূর্ণ বাস্তবতা বিবর্জিত’। এই রায় এক অনুপযুক্ত প্রেক্ষাপটে একটি ভুল নীতির ভিত্তিতে প্রদান করা হয়েছিলো। এই রায় আইনগতভাবে এবং ঐতিহাসিকভাবে ভুল  ছিলো। সুপ্রিম কোর্টের এই ভুল সিদ্ধান্তের পরপরই জমিয়ত তার অবস্থানকে স্পষ্ট করেছিলো।

এছাড়াও বিবৃতিতে অযোধ্যায় আসন্ন রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মাওলানা মাদানী বলেন, পরিস্থিতি বিবেচনায় দেশের প্রধানমন্ত্রীর উচিত কোনো উপাসনালয়ের উদ্বোধনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকা। ধর্মীয় আচার-অনুষ্ঠানগুলি যেনো রাজনৈতিক ব্যাক্তিবর্গের হস্তক্ষেপ থেকে মুক্ত থাকে এবং শুধুমাত্র ধর্মীয় ও সাধারণ মানুষের দ্বারা পরিচালিত হয় তা নিশ্চিত করার উপর তিনি জোর দেন।

উল্লেখ্য যে, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যোগদানের সম্ভাবনা ও কিছু মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতির অনুরোধ জানিয়ে কিছু মুসলিম নেতাদের পক্ষ থেকে নিমন্ত্রণ জানানো নিয়ে বাবরী মসজিদ ইস্যুটি পুনরায় সামনে আসে।

মসজিদ উদ্বোধনে প্রধানমন্ত্রীর নিমন্ত্রণে জমিয়তের কিছু নেতাকর্মীর অংশগ্রহণের ব্যাপারটি টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে উঠে আসার পর মাওলানা মাদানী জমিয়তে উলামায়ে হিন্দের সাথে যুক্ত সমস্ত কর্মকর্তাদের সংগঠনের অফিসিয়াল অবস্থান থেকে বিচ্যুত এমনসব দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন।

 

সূত্র- জমিয়তে উলামায়ে হিন্দের অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তি

উর্দু থেকে অনুবাদ– তামীম আব্দুল্লাহ
সম্পাদনা, আব্দুস সালাম ইবন হাশিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *