বাবলার বাধা উপেক্ষা করে পরিবেশ অধিদফতরের অভিযান

বাবলার বাধা উপেক্ষা করে পরিবেশ অধিদফতরের অভিযান

বাবলার বাধা উপেক্ষা করে পরিবেশ অধিদফতরের অভিযান

পাথেয় রিপোর্ট : ঢাকা দেশের সবচেয়ে বেশি বায়ু দূষণের নগরী হিসেবে আখ্যা পাওয়া নড়েচড়ে বসেছে পরিবেশ অধিদফতর। পরিবেশ অধিদফতর রাজধানীর শ্যামপুর লাল মসজিদের সামনে বায়ু দূষণবিরোধী অভিযান শুরু করেছে।

মালিক-শ্রমিকদের পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য আবুল হোসেন বাবলার বাধা উপেক্ষা সত্ত্বেও পরিবেশ অধিদফতর এ অভিযান চালায়।

অধিদফতরের পরিচালক রুবিনা ফেরদৌসের নেতৃত্বে সোমবার দুপুর ১টা ১৮ মিনিটে এ অভিযান শুরু হয়। এতে পরিবেশ অধিদফতরের মহানগরের পরিচালক সোহরাব আলী উপস্থিত রয়েছেন।

এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাকসুদুল ইসলাম ও কাজী তামজিদা আহমেদ অভিযানে অংশ নিচ্ছেন।

এর আগে মালিক-শ্রমিকদের পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য আবুল হোসেন বাবলা অভিযান না চালাতে অভিযান সংশ্লিষ্টদের অনুরোধ করেন।
বায়ু দূষণবিরোধী অভিযান চালাতে বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাব ও পুলিশ নিয়ে হাজির হন পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা। পাশাপাশি অভিযানে অংশ নিতে ওয়াসা ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারাও এসেছেন।

র‌্যাব ও পুলিশ নিয়ে পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা শ্যামপুর লাল মসজিদের সামনে উপস্থিত হওয়ার পর মসজিদের বিপরীত দিকে অবস্থিত সালমান প্লাজা সুপার মার্কেটের সামনে অবস্থান নেন একদল শ্রমিক।

এরপর দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে আসেন স্থানীয় সংসদ সদস্য বাবলা। ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনি অভিযান না চালানোর অনুরোধ করেন।

স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা আলোচনা করে অভিযানে নামেন পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *