পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পবিত্র শবে কদর উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ‘পবিত্র শবে কদরের ফজিলত ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানটি আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।
বুধবার (২৭ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার বাদ যোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এই আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দোয়া ও মোনাজাত পরিচালনা করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা এহসানুল হক।
আরও পড়ুনঃ


