বিদায়ের পথে রমজান

বিদায়ের পথে রমজান

বিদায়ের পথে রমজান

মাওলানা আমিনুল ইসলাম : রমজান এখন বিদায়ের পথে। তারাবীহতে পবিত্র কুরআনুল কারীম শুরু হয়েছিল সেই পয়লা দিন থেকে। গতকাল ২৭তম তারাবীহতে কোরআন খতম হয়ে গেল।

রমজানের প্রথম দশক পার হয়েছে, এরপর দ্বিতীয় দশক, এখন তৃতীয় দশক ও বিদায়ের পথে। ২৭ তারিখের বেজোড় রাত্রি, যাকে আমরা শবে কদর নামে চিনি, সেটাও পার হয়েছে।

একে একে রোজা গুলো শেষ হয়ে যাচ্ছে। আজ ২৭ রমজান।

এখন রোজা যদি এবার ২৯ টি হয়, তাহলে কিন্তু আর মাত্র দুটো রোজা বাকী।

মানে একেবারে বিদায়ের দ্বার প্রান্তে এসে পৌঁছে গেছে মাহে রমজান। আর দুদিন পরেই শেষ হয়েবে এই মোবারক মাস।

বড় চিন্তার বিষয়, রমজান তো বিদায় নিচ্ছে আমাদের থেকে। কি হাসিল করতে পারলাম আমরা। আমরা কি এই মাহে রমজানের পবিত্রতা রক্ষা করতে পেরেছি? আমরা কি যথাযথ ভাবে রোজা গুলো রাখতে পেরেছি?

মাহে রমজান তো ছিল সিয়াম সাধনার মাস। সিয়ামের আদব রক্ষা করে কি আমরা চলতে পেরেছি?

এই রোজার মাসটা ছিল গোনাহ মাফের মাস। গোনাহ মাফের জন্য কতটুকু রোনাজারি করেছি আমরা?

আসলে হিসেব মিলাতে গেলে ফলাফল কতটুকু আমাদের অনুকুলে থাকবে সেটা আল্লাহ ভাল জানেন।

তবে এই মাহে রমজানের বিদায়ে আমরা কিন্তু এক বড় ফজিলতের দিন গুলো হারাতে যাচ্ছি। আর হয়ত দুদিন। এরপর এক বছর আর নাগালে পাওয়া যাবে না রমজানকে।আবার একটা বছর অপেক্ষা করতে হবে রমজানের জন্য।

কিন্তু আগামী বছর আবার আমরা রমজান পাব,সেটার কি কোন গ্যারান্টি আছে? বলুন তো, গত বছর রমাজানে যাদের সাথে রোজা রেখে ছিলেন, তারাবীহ পড়ে ছিলেন, এক সঙ্গে ইফতার করে ছিলেন, তাদের সবাইকে এবছর কি পেয়েছেন?

আবার এবছর যাদের সাথে রোজা রাখলেন।, এক সাথে সেহেরী, ইফতার করলেন, আগামীতে সকলকে কি আর পাওয়া যাবে?

সত্য কথা বলতে কি, মানুষের জীবনের কোন নিশ্চয়তা নেই। যে কোন সময় মানুষ কবর পথের যাত্রী হচ্ছে। দুনিয়ার ভোগ বিলাস ছেড়ে পরপারে চলে যাচ্ছে সবাই।

এজন্য এই ক্ষণস্থায়ী জীবনের কোন ভরসা নেই। সময় থাকতে আমাদের সতর্ক হতে হবে। আল্লাহ তায়ালার দাসত্ব স্বীকার করে নিতে হবে।
তাই বন্ধু আসুন! আর মাত্র দুটো দিন। বরকতের দিন এবং রাত বিদায় নিতে চলেছে। এই দুটো দিনকে কাজে লাগাই। মহান আল্লাহর হুকুমের তাবেদারী করি। তাঁর কাছে অনুনয় বিনয়ের মাধ্যমে ফরিয়াদ করি।

হে আল্লাহ! এই মাহে রমজান চলে যাচ্ছে, তুমি আমাদের ক্ষমা কর। আমাদের জান্নাত দান করিও, এবং জাহান্নাম থেকে আমাদের বাঁচাও। আমিন।

লেখক : শিক্ষক ও সমাজ বিশ্লেষক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *