বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেই ১২৪ যাত্রী দেশে ফিরেছেন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেই ১২৪ যাত্রী দেশে ফিরেছেন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ওমানের রাজধানী মাসকাট বিমানবন্দর থেকে ফেরার পথে পাইলট অসুস্থ হয়ে পড়ায় ভারতের নাগপুরে জরুরি অবতরণ করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেই ১২৪ যাত্রী দেশে ফিরেছেন।

শনিবার (২৮ আগস্ট) রাত ১২টা ৫১ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। বিমান বাংলাদেশের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।

বিমান বাংলাদেশ সূত্রে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ওমানের মাসকাট থেকে ঢাকায় ফিরছিল। পথে বিমানটির পাইলট হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি আঁচ করতে পারেন বিমানের সেকেন্ড পাইলট।

তিনি তাৎক্ষণিক ভারতের নাগপুরে জরুরিভিত্তিতে বিমানটি অবতরণ করান। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়া পাইলটকে নাগপুরের হোপ হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার (২৭ আগস্ট) বিমান বাংলাদেশের সিডিউল ফ্লাইট ‘বিজি ০২২’ ফ্লাইটে এ ঘটনা ঘটে। ওই ফ্লাইটে ১২৪ জন যাত্রী ছিলেন।

পাইলট নওশাদ আতাউল কাইউমকে নাগপুরের হোপ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *