বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বজুড়ে করোনা মহামারিতে দৈনিক মৃত্যুর সংখ্যা কিছুটা বাড়লেও নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে ওয়ার্ল্ডোমিটার্স থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনাক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৫৪৫ জন। নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ৩ লাখ ৯ হাজার ৬১ জন। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৮ লাখ ৭২ হাজার ৩৩১ জনে।

হিসেবে দেখা যায়, আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে ৮ জন। এছাড়াও শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ১০ হাজার। সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ কোটি ৯০ লাখ ১ হাজার ৬৭৭ জনে।

গত এক দিনে মৃত্যুতে শীর্ষে রয়েছে রাশিয়া। সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র-ইরান-ব্রাজিল।

চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ২০১৯ সালের ডিসেম্বরে এ ভাইরাস শনাক্তের পর গত বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *