বিয়ে নিয়ে প্রশ্ন তুলে সমালোচিত মালালা

বিয়ে নিয়ে প্রশ্ন তুলে সমালোচিত মালালা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিয়ে নিয়ে প্রশ্ন তুলে পাকিস্তানে সমালোচনার মুখে পড়েছেন নোবেল জয়ী মালালা ইউসুফজাই। ব্রিটিশ সাময়িকী ভোগ-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে একটি প্রশ্নের উত্তরে মালালা বলেছেন, কেন একটি সম্পর্ক শুধু পার্টনারশিপ হতে পারে না।

মালালা বলেন, আমি একটি বিষয় বুঝতে পারি না, কেন মানুষকে বিয়ে করতে হবে। যদি জীবনে কোনও সঙ্গী চান তাহলে কেন আপনাকে কাগজে স্বাক্ষর করতে হবে, কেন এটি শুধু একটা পার্টনারশিপ হতে পারে না।

তার এই মন্তব্যে পাকিস্তানের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমালোচনা শুরু করেছেন। আইনপ্রণেতা, মাওলানা, শিক্ষাবিদ থেকে শুরু করে সমাজের একাংশও তার পশ্চিমা ধারণার বিরোধিতার করছেন। বেশিরভাগই এই মন্তব্যকে ‘আইনসম্মত জীবনসঙ্গী’ নিয়ে পরিবারের যে ধারণা বিদ্যমান, সেটির প্রতি মালালার নেতিবাচক মনোভাবের ইঙ্গিত বলছেন।

শুক্রবার (৪ জুন) মালালার এই অবস্থানের সমালোচনা করেছেন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), জমিয়তে ইসলাম ও জমিয়তে উলামা ইসলামের আইনপ্রণেতারা। তারা মালালার পরিবারের কাছে এই অবস্থানের ব্যাখ্যা দাবি করেছেন।

পিপিপির আইনপ্রণেতা সাহিবজাদা সানাউল্লাহ প্রাদেশিক পার্লামেন্টেও বিষয়টি তুলেছেন। তিনি বলেন, কয়েক দিন ধরে এই সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়াচ্ছে। সরকারের উচিত বিষয়টি খতিয়ে দেখা আসলেই শিক্ষার পক্ষে আন্দোলনকারী এই মন্তব্য করেছেন কিনা।

তিনি আরও বলেন, কোনও ধর্মেই লাইফ পার্টনারকে অনুমোদন দেওয়া হয়নি। যদি মালালা এর পক্ষে থাকেন তাহলে তা নিন্দনীয়।

এদিকে আওয়ামী ন্যাশনাল পার্টি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ মালালার অবস্থানকে সমর্থন জানিয়েছে। তারা অনুরোধ করেছে বিষয়টিকে বিতর্কিত না করার জন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *