পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর কয়েকটি এলাকায় ১২ ঘণ্টা গ্যাসের সরবরাহ বন্ধ থাকবে। এসব এলাকায় সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে রাজধানীর গ্যাস বিতরণকারী সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বুধবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতাল, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও মার্কিন দূতাবাস এলাকার সব ধরনের গ্রাহকদের গ্যাস সরবরাহ কাল বন্ধ থাকবে।
এছাড়া উত্তরা আবাসিক এলাকাসহ আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।
সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।


