ব্ল্যাকবর্নে করোনাক্রান্ত ইমাম, বন্ধ মসজিদ

ব্ল্যাকবর্নে করোনাক্রান্ত ইমাম, বন্ধ মসজিদ

ইংল্যান্ডে করোনাক্রান্ত ইমাম, বন্ধ মসজিদ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইউরোপের উত্তর ইংল্যান্ডের ব্ল্যাকবার্নে একটি মসজিদের ইমাম করোনা আক্রান্ত হওয়ার পর আল্লাহর ঘর মসজিদটি বন্ধ করে দেয়া হয়েছে।

গত ১৩ জুলাই ব্ল্যাকবার্নের গাউসিয়া জামে মসজিদে একটি জানাযা অনুষ্ঠিত হয়। এতে প্রায় আড়াই শ মুসল্লি উপস্থিত হয়। এরপর এ মসজিদের ইমামের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

করোনা ভাইরাস রোধে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে জানাযার নামাজে ৩০ জনের বেশি লোকের উপস্থিতি নিষেধ করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করায় মসজিদটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

মসজিদের পক্ষ থেকে এক বার্তায় জানাযায় উপস্থিত লোকদের কমপক্ষে এক সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

মসজিদের একজন কর্মকর্তা বলেন, জানাযা পরিচালনাকারী ইমামের করোনা পজিটিভ এসেছে। অংশগ্রহণকারীদেরও করোনা পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে। তাই সবাইকে করোনা টেস্টের জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

তিনি আরো বলেন, কোভিড-১৯ এর সময়ে মসজিদে আর কোনো জানাযার নামাজ অনুষ্ঠিত হবে না। সব জানাযার নামায ব্ল্যাকবার্নের কবরস্থান প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমণের দিক থেকে সর্বাধিক আক্রান্ত দেশের অন্যতম ব্রিটেন। ইতিমধ্যে প্রায় ৪৫ হাজারের বেশি লোক মৃত্যু বরণ করেছে এবং প্রায় তিন লক্ষ্যের মতো আক্রন্ত হয়েছে।

সূত্র: ল্যাঙ্কাশায়ার টেলিগ্রাফ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *