পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৮৪ হাজার ৩৭২ জন। এবং ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ২৭ জনের।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, এই মুহূর্তে ভারতে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ১৩ লাখ ৬৫ হাজার ৭০৪।
এদিকে ভারতে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে এক লাখ ৭২ হাজার ৮৫ জনের।
ওয়ার্ল্ডোমিটারের হিসেব অনুযায়ী, বিশ্বের আক্রান্তদের মধ্যে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ভারত।
করোনার দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রে। ইতিমধ্যেই সেখানে ১৫ দিনের কারফিউ ঘোষণা করা হয়েছে। লকডাউনের পথে হাঁটা হবে কিনা তা নিয়ে এখনও চিন্তাভাবনা চলছে।


