ভারতে প্রথমবারের মতো গো-রক্ষার দায়িত্ব নিলো উত্তরখন্ড হাইকোর্ট

ভারতে প্রথমবারের মতো গো-রক্ষার দায়িত্ব নিলো উত্তরখন্ড হাইকোর্ট

ওয়ার্ল্ড ডেস্ক : প্রথমবারের মতো ভারতের কোন রাজ্যে সমস্ত গবাদিপশুর রক্ষক হিসেবে দায়িত্ব নিয়েছেন হাইকোর্ট। সম্প্রতি এক মামলার রায়ে এমনটাই জানিয়েছেন উত্তরখন্ড হাইকোর্ট। খবর আনন্দবাজারের।

খবরে বলা হয়, রাজ্যের হরিদ্বারে ইতিউতি ঘুরে বেড়ানো গবাদি পশুগুলো ধরে নিয়ে যাওয়া হচ্ছে কসাইখানায়। বেশ কিছু দিন ধরেই এই খবর আসছিল। তার বিরুদ্ধে উত্তরাখ- হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়। সেই মামলার শুনানিতে গত সোমবার বিচারপতির বেঞ্চ এই রায় দেন।

এই প্রথম দেশের কোনও হাইকোর্ট গবাদিপশুগুলোর আইনি রক্ষক হল। গবাদিপশুর সুরক্ষা নিশ্চিত করতেই বিচারপতি রাজীব শর্মা এবং বিচারপতি মনোজ কুমার তিওয়ারির বেঞ্চ এমন নির্দেশ দিয়েছে।

রক্ষক হয়েই বিচারপতির বেঞ্চ গবাদিপশুর সুরক্ষিত করতে রাজ্য সরকারকে বেশ কিছু নির্দেশও দেয়। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল, রাজ্যের সমস্ত কসাইখানা নিষিদ্ধ করতে হবে। ২৪ ঘণ্টায় অন্তত একবার রাজ্যজুড়ে পুলিশের টহল দরকার।

পুলিশের কাজ হবে কসাইখানায় কোনও গরু যাতে না থাকে তা দেখা। গরু এবং গো-মাংসের বিক্রি বন্ধ করতে হবে। রাস্তাঘাটে ঘুরে বেড়ানো সমস্ত গবাদিপশুর চিকিৎসা করাতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *