ভারতে শিব মন্দিরে আসা ভক্তদের খাবার খাওয়াচ্ছেন মুসলিমরা

ভারতে শিব মন্দিরে আসা ভক্তদের খাবার খাওয়াচ্ছেন মুসলিমরা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের বিভিন্ন প্রান্তে সাম্প্রদায়িক হিংসার বিষ দন্ত মাথা চাড়া দিয়ে উঠছে অহরহ। প্রায়ই এই হিংসার বলি হতে হয় দেশেটির সাধারণ নাগরিককে। উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা, ঝাড়খণ্ড এবং দিল্লিতেও এই হিংসার বলি হতে দেখা গিয়েছে।

সেখানে বিপরীত একটি ছবিও ধরা পড়েছে। যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যোগীরাজ্যের কানপুরের একদল মুসলিম সম্প্রদায়ের মানুষ জজমাউ সিদ্ধান্ত ঘাট শিব মন্দিরে আসা পুণ্যার্থীদের খাবার ও তেষ্টা মেটানোর ব্যবস্থা করেছে। যা সত্যিই আজকের প্রেক্ষাপটে সত্যিই বিরল।

জানা গেছে, শ্রাবণ মাসের প্রথম সোমবার এখানে প্রচুর ভক্ত এবং পুণ্যার্থী পুজো দিতে আসেন। সেইসব ভক্ত–পুণ্যার্থীদের খাবারের জন্য ফলের ব্যবস্থা করেছেন। আর তেষ্টা মেটানোর জন্য জলের পাশাপাশি ফলের সরবত ও দুধের ব্যবস্থাও রাখা হয়েছে। গোটা বিষয়টাই আয়োজন করেছেন মুসলিম সম্প্রদায়ের কয়েকজন মানুষ। তাঁরা কানপুর সমাজ সমিতির পক্ষ থেকে এই ব্যবস্থা করেছেন।

বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যখন এখানে আসবেন তখন তাঁদের এভাবে সেবা করা হবে। পুণ্যার্থীরাও এই ব্যবস্থার প্রশংসা করেছেন। সমিতির সভাপতি আনোয়ার হোসেন জানান, এভাবেই আমরা একে অন্যের ধর্মকে সম্মান জানাবার উদ্যোগ নিয়েছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *