‘সব ক্যাম্পাসে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে হবে’

‘সব ক্যাম্পাসে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে হবে’

পাথেয় রিপোর্ট : ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কলেজ বিভাগের উদ্যোগে শুক্রবার (২৬ জুলাই) সারাদেশের কলেজ প্রতিনিধিদের নিয়ে ‘ক্যাম্পাস হোক জ্ঞান ও মত চর্চার উন্মুক্ত প্রাঙ্গণ’ এই প্রতিপাদ্যে দিনব্যাপী কলেজ প্রতিনিধি সম্মেলন ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কলেজ সম্পাদক এম এম শোয়াইব এর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় উক্ত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করিম মারুফ বলেন, বর্তমান পেক্ষাপটে বাংলাদেশ একটি বসবাস অনুপযোগী রাষ্ট্রে পরিণত হয়েছ। সর্বত্র অরাজকতা বিরাজ করছে। তরুণ ছাত্র সমাজের মাধ্যমেই এই অরাজক পরিবেশ কায়েম করা হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য ক্যাম্পাসগুলোতে আদর্শিক নেতৃত্ব চর্চা ও বিকাশের বিকল্প নেই।

ইশা ছাত্র আন্দোলন আদর্শিক নেতৃত্ব চর্চায় বদ্ধপরিকর। সেই ধারাবাহিকতায় কলেজ ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচনে ইশা ছাত্র আন্দোলন প্রতিদ্বন্দ্বিতা করবে। ইতিমধ্যে ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজ সহ আরও দুটি কলেজে অনুষ্ঠিত নির্বাচনে অংশগ্রহণ করে। সেক্রেটারী জেনারেল মুহাম্মদ মুস্তাকিম বিল্লাহ ক্যাম্পাসে সকল সংগঠনের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।

এছাড়া সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম আব্দুজ জাহের আরেফী ক্যাম্পাসে নেতৃত্ব গঠন সংকট নিরসন কল্পে জরুরী পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন।

প্রতিনিধি সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক শরিফুল ইসলাম রিয়াদ। এছাড়াও ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, ঢাকা পলিটেকনিক, কবি নজরুল সরকারি কলেজ, সোহরাওয়ার্দী সরকারি কলেজ, ব্রজমোহন কলেজ, কারমাইকেল সরকারি কলেজ, নোয়াখালী সরকারি কলেজ, নাজিমুদ্দীন সরকারি কলেজ, আজিজুল হক কলেজ সহ সারাদেশ থেকে আগত কলেজ নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *