ভারতের প্রখ্যাত আলেম মাওলানা ওয়ালি রহমানির ইন্তেকাল

ভারতের প্রখ্যাত আলেম মাওলানা ওয়ালি রহমানির ইন্তেকাল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের প্রখ্যাত আলেম ও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সাবেক সেক্রাটারি মাওলানা ওয়ালি রহমানি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৮ বছর। শনিবার (৩ এপ্রিল) বিহার রাজ্যের পাটনা জেলার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।

মাওলানা ওয়ালি রহমানি করোনা আক্রান্ত ছিলেন। করোনা আক্রান্ত হওয়ার সপ্তাহ খানেক আগে তিনি টিকা গ্রহণ করেন। এরপর তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দুই সপ্তাহ পর তাঁর করোনা টিকা নেওয়ার পরিকল্পনা ছিল।

মাওলানা রহমানির মৃত্যুতে বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার গভীর শোক প্রকাশ করেন। এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী বলেন, তাঁর দাফনের আনুষ্ঠানিকতা রাষ্ট্রীয় সম্মাননার সঙ্গে পালিত হবে।

তিনি ছিলেন মুঙ্গেরের খানজা ই রহমানির পীর ও মুসলিম শিক্ষার্থীদের বৃত্তি প্রতিষ্ঠান রহমানি-৩০ প্রকল্পের প্রতিষ্ঠাতা। এছাড়াও তিনি বিধানসভার সাবেক সদস্য ছিলেন। মাওলানা রহমানির সঙ্গে গভীর সম্পর্কের কথা জানান বিহারের মুখ্যমন্ত্রী।

মাওলনা ওয়ালি রহমানি ১৯৪৩ সালে জন্মগ্রহণ করেন। তাঁর দাদা ছিলেন মাওলানা মুহাম্মাদ আলি মুঙ্গেরি (রহ.), যিনি লখনৌয়ের বিশ্ববিখ্যাত ইসলামী প্রতিষ্ঠান দারুল উলুম নদওয়াতুল উলামা প্রতিষ্ঠাতারদের অন্যতম সদস্য ছিলেন। ১৯৭৪-১৯৯৬ সাল পর্যন্ত মাওলনা রহমানি বিহার রাজ্যের আইন সভার অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও মাওলানা রহমানি ইমারাত ই শরিয়ার প্রধান ছিলেন।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *