ভোলায় আহত তাওহিদী জনতার পাশে চরমোনাই পীর
পাথেয় রিপোর্ট : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ভোলায় আহত তাওহিদী জনতার পাশে দাঁড়িয়েছেন। সরাসরি আহতদের দেখতে হাসপাতালে হাসপাতালে ঘুরেছেন। এ ছাড়া ভোলার বোরহানুদ্দিনে ফেসবুক মেসেঞ্জারে মহানবী সা. ও আল্লাহ তায়া’লাকে নিয়ে কটূক্তিকারী হিন্দু বিপ্লব চন্দ্র শুভ’র সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে নবীপ্রেমিক তৌহিদী জনতার ওপর পুলিশ কর্তৃক নির্বিচারে গুলি বর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।
তৌহিদী জনতার মিছিলে পুলিশের হামলার নিন্দা : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম ভোলার বোরহানুদ্দিনে আল্লাহ ও রাসূল সা.কে নিয়ে কটুক্তির প্রতিবাদে তৌহিদী জনতার ব্যানারে আয়োজিত প্রতিবাদ মিছিলে পুলিশের নির্বিচারে গুলিতে শত শত মুসল্লি আহত ও নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছেন। আজ এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, আল্লাহ ও রাসূল সা.এর বিরুদ্ধে কটুক্তিকারী বিপ্লব চন্দ্র শুভ এর সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশে পুলিশ পাখির মত গুলি বর্ষণ করে শত শত নিরীহ ও নিরাপরাধ আলেম-ওলামা ও মুসল্লিকে আহত করে ধর্মীয় জনতার সেন্টিমেন্টে প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিয়েছে।
চরমোানই পীর বলেন, ৯২ ভাগ মুসলমানের দেশে একটা পক্ষ বার বার আল্লাহ রাসূল সা.কে নিয়ে উস্কানী দিয়ে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামা লাগাচ্ছে এরা কারা, এদেরকে কারা ইন্ধন দিচ্ছে, এদের খুটির জোর কোথায় এগুলো দ্রুত খুঁজে বের করতে হবে। আল্লাহ ও রাসূল সা.কে নিয়ে কটুক্তি করা হবে আর মুসলমানরা নিরবে তা সহ্য করবে তা হতে পারে না। মুসলমানদের কাছে আল্লাহ ও রাসূল সা. মর্যাদা তাদের জীবনের চেয়েও অনেক বেশি। তিনি বলেন, আল্লাহ ও নবীপ্রেমিক জনতার রক্ত ঝরিয়ে সরকার অত্যন্ত খারাপ দৃষ্টান্ত স্থাপন করেছে। চরমোনাই পীর বলেন, প্রতিবাদ মিছিলে পুলিশ পাখির মত গুলি করে আলেম-ওলামা ও নবীপ্রেমিক জনতাকে শহীদ করার মধ্য দিয়ে সরকারের পতন ঘন্টা বেজে উঠেছে। অবিলম্বে আহতদের সুচিকিৎসা এবং শহীদ পরিবারকে যথাযথ ক্ষতিপুরণ দিতে হবে এবং দোষীদের গ্রেফতার ও কঠোর শাস্তি দিতে ব্যর্থ হলে নবীপ্রেমিক জনতা রাজপথে নেমে আসতে বাধ্য হবে।
চরমোনাই পীর পুলিশের গুলিতে শহীদদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন আহতদের আশু সুস্থতা কামনা করেন।
ভোলার বোরহানুদ্দিনে তৌহিদী জনতার শান্তিপূর্ণ মিছিলে পুলিশের নির্বিচারে গুলি বর্ষণের প্রতিবাদে
ঢাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ সোমবার।
ভোলার বোরহানুদ্দিনে তৌহিদী জনতার শান্তিপূর্ণ মিছিলে পুলিশের নির্বিচারে গুলি বর্ষণে বহুসংখ্যাক লোক হতাহতের ঘটনার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ সোমবার বিকাল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে এবং ২৫ অক্টোবর শুক্রবার সারাদেশে শহীদদের স্মরণে মসজিদে মসজিদে দোয়া এবং জেলায় জেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি হাতে নিয়েছে।
সোমবার বিকেলে পুরানা পলন্টস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে আমেলার এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীর সভাপতিত্বে এবং মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা গাজী আতাউর রহমান, আলহাজ্ব আমিনুল ইসলাম, মাওলানা ইমতিয়াজ আলম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, কেএম আতিকুর রহমান, আহমদ আবদুল কাইয়ূম, আলহাজ্ব হারুন অর রশিদ, এডভোকেট লুৎফুর রহমান শেখ, এডভোকেট শওকত আলী হাওলাদার, বরকতুল্লাহ লতিফ, জিএম রুহুল আমীন, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, ছাত্রনেতা শেখ ফজলুল করীম মারূফ, মাওলানা এবিএম জাকারিয়া, হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান, নূরুল করীশ আকরাম প্রমুখ।
এদিকে ভোলায় বিক্ষুব্ধ জনতার উপর পুলিশের গুলিতে শতাধিক নিহত-আহতের ঘটনায় চরমোনাই পীর নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।
ন্যাক্কারজনক এই ঘটনার প্রতিবাদে সোমবার বিকাল ৩টায় বায়তুল মোকাররম উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল এবং আগামী শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিক্ষোভ দিবস- সারা দেশে জেলায় জেলায় বিক্ষোভ মিছিল হবে।
প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী সাহেবের সভাপতিত্বে কেন্দ্রীয় অফিসে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির জরুরি মিটিং এ সিদ্ধান্ত। ভোলায় বিক্ষুব্ধ জনতার উপর পুলিশের গুলিতে শতাধিক নিহত-আহতের ঘটনায় পীর সাহেব চরমোনাই নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।
ন্যাক্কারজনক এই ঘটনার প্রতিবাদে ২১ অক্টোবর ২০১৯ সোমবার বিকাল ৩ টায় বায়তুল মোকাররম উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল এবং আগামী শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিক্ষোভ দিবস- সারা দেশে জেলায় জেলায় বিক্ষোভ মিছিল হবে।
প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির জরুরী মিটিং এ সিদ্ধান্ত হয়।


