কর্মকর্তারা জানিয়েছেন, প্রত্যন্ত অঞ্চলগুলোর আগুন নেভাতে দমকল কর্মীদের হিমশিম খেতে হচ্ছে। এছাড়া লেক আলমানোরের পশ্চিম তীরে অবস্থানরত বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

অন্যদিকে, শনিবার (২৪ জুলাই) দক্ষিণ ওরেগনের বুটলেগের প্রায় অর্ধেক এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। অঙ্গরাজ্যটির বৃহত্তম ওই দাবানল নিয়ন্ত্রণে আনতে ২ হাজার ২০০ জনের বেশি দমকল কর্মী কাজ করছেন।
ক্যালিফোর্নিয়ায় গভর্নর গ্যাভিন নিউসম চারটি উত্তরাঞ্চলীয় কাউন্টিতে দাবানলের কারণে জরুরি অবস্থা জারি করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে পশ্চিমা দেশগুলোতে বিরূপ আবহাওয়ার সৃষ্টি হয়েছে। আর এর কারণেই ঘন ঘন তাপদাহ ও দাবানলের মত প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হচ্ছে।
দাবানলের কারণে ১০ হাজার বাড়িঘর হুমকির মুখে পড়েছে। দমকল কর্মকর্তারা বলছেন, দাবানলের কারণে এখন পর্যন্ত প্রায় ৭৭২ বর্গকিলোমিটার এলাকা পুড়ে ছাই হয়ে গেছে।
গত ১৪ জুলাই ক্যালিফোর্নিয়ায় শুরু হওয়া এই দাবানলের নামকরণ করা হয় ডিক্সি ফায়ার। দাবানলে এখন পর্যন্ত এক ডজনেরও বেশি বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে।


