মক্কায় আরও এক হাজির মৃত্যু
মৃতের সংখ্যা দাঁড়াল ১০৬ জনে
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আরও একজন হাজী মৃত্যুর মিছিলে যোগ দিয়েছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১০৬ জনে। তিনি সৌদী আরবের জেদ্দায় মারা গেছেন। হজ পালন শেষে দেশে ফেরার অপেক্ষা করছিলেন এই হাজি। এ নিয়ে চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে সর্বমোট ১০৬ জন হজযাত্রী মারা গেলেন। তাদের মধ্যে পুরুষ ৯০ জন ও নারী ১৬ জন। এদের মধ্যে মক্কায় ৯৫ জন, মদিনায় ১০ জন ও জেদ্দায় ১ জন মারা যান।
রবিবার পবিত্র মক্কা আল-মুকাররমায় মো. কবির আহমেদ (৪৯) নামে ওই হাজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
মৃত কবির আহমেদের পাসপোর্ট নম্বর বিওয়াই-০৫৭০০৯৮। গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায়। গত ২৫ জুলাই বেসরকারি খাজা এয়ার মিডিয়া সার্ভিসেসের এজেন্সির মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি৩৩৫৭ ফ্লাইটে সৌদি আরব যান তিনি।
এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট এক লাখ ২৬ হাজার ৯২৩ জন হজে যান। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব হাজিদের দেশে ফিরিয়ে আনার কথা রয়েছে।


