মন্ত্রিসভায় কওমি সনদের স্বীকৃতি অনুমোদিত হওয়ায় প্রধানমন্ত্রীকে কাতারের ওলামা-মাশায়েখর অভিনন্দন

মন্ত্রিসভায় কওমি সনদের স্বীকৃতি অনুমোদিত হওয়ায় প্রধানমন্ত্রীকে কাতারের ওলামা-মাশায়েখর অভিনন্দন

পাথেয় ডেস্ক : কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি বিল মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন কাতার প্রবাসী ওলামা-মাশায়েখ ও কমিউনিটি নেতৃবৃন্দ। তারা বলেন, এ স্বীকৃতি কওমি সন্তানদের মেধা ও জ্ঞানচর্চার নতুন দিগন্ত উন্মোচন করবে এবং দেশ ও জাতির কল্যাণে তাদের ব্যাপক অবদান রাখার সুযোগ সৃষ্টি করবে।

আল-নূর কালচারাল সেন্টার কাতার আয়োজিত কওমি সনদের স্বীকৃতি প্রত্যাশা ও আশঙ্কা শীর্ষক আলোচনাসভায় এ মতামত ব্যক্ত করা হয়। দোহার দাওয়াত রেস্টুরেন্টে নির্বাহী সদস্য মুফতি আহসান উল্লাহর সভাপতিত্বে এ সভায় প্রধান আলোচক ছিলেন আল-নূর নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতার শাখার সভাপতি নজরুল ইসলাম, আওয়ামী লীগ কাতার শাখার সভাপতি শফিকুল ইসলাম প্রধান, ইসলামী আন্দোলন কাতারের সেক্রেটারি মাওলানা তোয়াহা সিদ্দিকী, ঢাকা সমিতির সহসভাপতি প্রকৌশলী আলিমুদ্দিন, কফিলউদ্দিন, মুফতি আবদুল কাদের শাহীন ও প্রকৌশলী আবুল ওয়ালীদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন প্রখ্যাত কারি হাফেজ নূর মুহাম্মদ, হাফেজ জুনাইদ, কারি মুস্তাফিজুর রহমান ও হাফেজ সাফওয়ান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতার ইসলামী সেন্টারের গবেষক প্রকৌশলী মাওলানা সৈয়দ মাহবুব আলম, আল-নূর শিক্ষা বিভাগীয় সহকারী পরিচালক মাওলানা মুস্তাফিজুর রহমান, নির্বাহী সদস্য হাফেজ লোকমান, কারি ইব্রাহিম, রাকিবুল ইসলাম ও ফজলে রাব্বি প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *