মসজিদে তারাবিহ আদায়ের অনুমোদন দিলো ফিলিস্তিন

মসজিদে তারাবিহ আদায়ের অনুমোদন দিলো ফিলিস্তিন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পবিত্র রমজান মাসে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে তারাবিহ নামাজ আদায়ের অনুমোদন দিয়েছে ফিলিস্তিন সরকার। তবে করোনা সংক্রমণ রোধে জমায়েত করে ইফতারের আয়োজন করা যাবে না। শনিবার (১০ এপ্রিল) একথা জানিয়েছেন ফিলিস্তিন সরকারের মুখপাত্র ইবরাহিম মুলহিম।

ফিলিস্তিন সরকারের মুখপাত্র ইবরাহিম মুলহিম এক বিবৃতিতে বলেন, স্বাস্থ্যবিধি মেনে রমজানে মসজিদের মধ্যে তারাবিহ ও জুমার নামাজ আদায় করা যাবে। এছাড়া ইহুদি ও খ্রিস্টানরাও স্বাস্থ্য মেনে নিজেদের উপসনাস্থলে ধর্ম পালন করতে পারবে।

মুলহিম আরো জানান, তবে করোনা সংক্রমণ রোধে জন্ম, বিয়ে, মৃত্যু, ইফতার ও সাহরিসহ কোনো ধরনের আনুষ্ঠান করা যাবে না।

উল্লেখ্য, রোববার (১১ এপ্রিল) পর্যন্ত ফিলিস্তিনে করোনায় আক্রান্ত হয়েছেন দুই লাখ ৬৫ হাজার ৮৯৭ জন এবং সুস্থ হয়েছেন দুই লাখ ৩১ হাজার ২৮৮জন। আর মারা গিয়েছেন দুই হাজার ৮৩৮ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *