পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন মসজিদে সন্ত্রাসী হামলায় অভিযুক্ত অস্ট্রেলীয় বন্দুকধারীর নাম উচ্চারণ না করার অঙ্গীকার করে বলেছেন, এ হামলাকারীকে ‘আইনের সর্বোচ্চ সাজা’ ভোগ করতে হবে।
১৯ মার্চ মঙ্গলবার তিনি একথা বলেন। তিনি পার্লামেন্টের এক বিশেষ অধিবেশনে বলেন, সে নিউজিল্যান্ডের প্রচলিত আইনের সর্বোচ্চ সাজা পাবে। জাসিন্ডা ‘আসসালামু আলাইকুম’ বলে পার্লামেন্টে তার বক্তব্য শুরু করেন।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, তার এই সন্ত্রাসী কর্মকাণ্ডের পক্ষে সে অনেক কিছু ভাবতে পারে। কিন্তু সে কুখ্যাতি ছাড়া আর কিছুই পায়নি। তার এই জঘন্য কাজের জন্য আমি কখনোই তার নাম উচ্চারণ করব না।’ তিনি বলেন, ‘ সে একজন সন্ত্রাসী। সে একজন চরমপন্থী। তবে আমি যখনই তার ব্যাপারে কথা বলল, তখন তার নাম মুখে আনব না।’
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে গত শুক্রবার দুই মসজিদে ভয়াবহ হামলা চালায় ব্রেন্টন টারান্ট নামের এক শ্বেতাঙ্গ সন্ত্রাসী। ওই হামলায় ৫০ জন নিহত হয়।


