মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৪

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৪

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ নভেম্বর) সকাল ৬টা থেকে শনিবার (২৭ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত সময়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৬৮ হাজার ৬৬ পিস ইয়াবা, ৪২৭ গ্রাম হেরোইন ও ১১ কেজি ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *