মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৬৪

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৬৪

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৬৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

রবিবার (২৯ আগস্ট) সকাল ৬টা থেকে সোমবার (৩০ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

ইফতেখায়রুল ইসলাম বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল রবিবার সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে দুই হাজার ৪২১ পিস ইয়াবা, ৮টি নেশা জাতীয় ইনজেকশন, ১৬৬ গ্রাম হেরোইন, ৩৯৫ বোতল ফেনসিডিল ও ২ কেজি ৭৩০ গ্রাম ওজনের ৮০ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫১টি মামলা হয়েছে বলেও জানান এডিসি ইফতেখায়রুল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *