মিন্নির জামিন বাতিলের শুনানি ফের পিছিয়েছে

মিন্নির জামিন বাতিলের শুনানি ফের পিছিয়েছে

মিন্নির জামিন বাতিলের শুনানি ফের পিছিয়েছে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম (বরগুনা প্রতিনিধি) :: এবারও বাতিল হয়নি বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন। আবারও পেছাল বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন বাতিলের আবেদনের শুনানি। রাষ্ট্রপক্ষের আবেদনের জন্য মিন্নির জামিন বাতিল আবেদনের শুনানির তারিখ পিছিয়েছে বলে জানিয়েছেন আইনজীবী মাহবুবুল বারী আসলাম।

মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম বলেন, গত ৮ জানুয়ারি মিন্নির জামিন বাতিলের জন্য আবেদন করে রাষ্ট্রপক্ষ। এরপর মিন্নির জামিন কেন বাতিল হবে না জানতে চেয়ে আসামিপক্ষকে কারণ দর্শাতে বলা হয়। গত ১৫ জানুয়ারি কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব আদালতে দাখিল করা হয়।

ওই দিন মিন্নির জামিন বাতিল আবেদনের শুনানির জন্য ২৬ জানুয়ারি দিন ধার্য করেন আদালত। রোববার (২৬ জানুয়ারি) মিন্নির জামিন বাতিল আবেদনের শুনানির জন্য সময় চায় রাষ্ট্রপক্ষ। পরে আগামী ২ ফেব্রুয়ারি শুনানির জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করেন আদালত।

এ বিষয়ে রিফাত হত্যা মামলার বাদীপক্ষের আইনজীবী মুজিবুল হক কিসলু বলেন, রোববার মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে তিন সাক্ষীর সাক্ষ্য দেয়ার কথা ছিল। কিন্তু এক সাক্ষী সৌদিআরব থাকায় দুজনের সাক্ষ্য নিয়েছেন আদালত। মিন্নির জামিন বাতিল আবেদনের শুনানির জন্য আগামী ২ ফেব্রুয়ারি তারিখ ধার্য করেছেন আদালত।

গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত হত্যাকাণ্ড ঘটে। গত ১ সেপ্টেম্বর ২৪ জনকে অভিযুক্ত করে প্রাপ্ত ও অপ্রাপ্তবয়স্ক; দু’ভাগে বিভক্ত করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ। এর মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ জন এবং অপ্রাপ্তবয়স্ক ১৪ জন। মামলার চার্জশিটভুক্ত প্রাপ্তবয়স্ক আসামি মো. মুসা এখনও পলাতক। পাশাপাশি রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ অপ্রাপ্তবয়স্ক ছয় আসামি জামিনে রয়েছেন।

গত ১ জানুয়ারি রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালত। এরপর ৮ জানুয়ারি অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন বরগুনার শিশু আদালত।

রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক আসামিরা হলেন রাকিবুল হাসান রিফাত ফরাজি, আল কাইউম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, মো. হাসান, মো. মুসা, আয়েশা সিদ্দিকা মিন্নি, রাফিউল ইসলাম রাব্বি, মো. সাগর এবং কামরুল ইসলাম সাইমুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *