মিরপুর রোডে অবৈধ স্থাপনা উচ্ছেদ

মিরপুর রোডে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক  ● রাজধানীর শেরে-ই-বাংলা নগরের সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে মিরপুর রোডের অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসি’র অঞ্চল-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম অজিওর রহমানের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘ডিএনসিসি’র উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। আমাদের আজকের টার্গেটই ছিল সোহরাওয়ার্দী মেডিকেলের সামনে ফুটপাতে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা।

বিশেষ করে ফুটপাতের ওপর অবৈধভাবে কংক্রিটের দুটি দোকান ভাঙাই ছিল আজকের প্রধান অভিযান। এই অভিযান শেষ করে আমরা মোবাইলকোর্ট করব, সেটা হবে অন স্পট দেখে দেখে। কোথাও হয়তো মালামাল রাখা আছে সেখানে মোবাইলকোর্ট করব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *